নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
দূরপাল্লার বাস
অবরোধের মধ্যে দূরপাল্লার বাস চলাচল ক্রমেই বাড়ছে। রয়েছে যাত্রীর আনাগোনাও। বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর সায়েদাবাদ ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বিএনপি-জামাতের দু’দিনের অবরোধে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। অলস সময় কাটছে ড্রাইভার, হেলপার, কলার বয়সহ হকারদের।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীতে তৃতীয় দিনের মতো বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে। টানা অবরোধের শেষ দিনে আজ শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ছোট যানবাহনের চলাচল আগের দুইদিনের তুলনায় বেড়েছে। তবে দূর পাল্লার যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল বন্ধ রয়েছে।
বিএনপি-জামায়াত ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী মিলছে না। ফলে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনেও খুলনায় স্বাভাবিক হয়নি দূরপাল্লার বাস চলাচল। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনও বাস।
বিএনপি-জামায়াতের হরতালকে কেন্দ্র করে যাত্রী সংকটে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।